হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে শিশুসহ নিহত ২৫

থাইল্যান্ডে ভ্যান ও পিকআপের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
 রাজধানী ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণে চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় স্থানীয় সময় সোমবার (০২ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটে।

বান বুয়েং প্রাদেশিক পুলিশ স্টেশনের ডেপুটি চিফ ল্যাফটেন্যান্ট কর্নেল ভিরোজ জানান, ভ্যানচালক নিয়ন্ত্রণ হারানোর পর আগুন ধরে গিয়ে এতো সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে।

ডেপুটি চিফ জানিয়েছেন, ভ্যানের যাত্রীদের মধ্যে ১৪ জন নিহত হয়েছেন। আর পিকআপের দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভ্যান ও পিকআপের দু’জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আল জাজিরা

মন্তব্যসমূহ