জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

মেয়ের মৃত্যুর পরদিন অভিনেত্রী ডেবি রেনল্ডসের মৃত্যু

মেয়ের মৃত্যুর পরদিন অভিনেত্রী মায়ের মৃত্যু
একদিন আগেই মেয়ের মৃত্যুর পর তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছিলেন।
কিন্তু পরদিন হৃদরোগে নিজেই বিদায় নিলেন ৮৪ বছর বয়সী হলিউড অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ডেবি রেনল্ডস।
তাঁর মেয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মুভি সিরিজ স্টার ওয়ারসে 'প্রিন্সেস লেইয়া' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী মা ডেবি রেনল্ডসের কন্যা ক্যারি ফিশার।

আর আজ রেনল্ডসের পুত্র টড ফিশার মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে বলেছেন, "সে এখন ক্যারির কাছে এবং আমাদের সবার হৃদয় ভেঙ্গে গেছে"।
তিনি বলেন তার বোনের মৃত্যু ছিলো মায়ের জন্য বড় একটি আঘাত।
ডেবি রেনল্ডস ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন ১৯৫২ সালে 'সিংগিং ইন দ্য রেইন' এ অভিনয়ের জন্য। তবে তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিলো ১৯৬৪ সালের 'দ্য আনসিংকেবল মলি ব্রাউন' । বিবিসি

মন্তব্যসমূহ