হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ: ট্রাম্প

পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার না করার ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় মিস্টার ট্রাম্প বলেন তিনি সবসময়ই জানতেন রাশিয়ান নেতা খুবই স্মার্ট একজন মানুষ।
যদিও রিপাবলিকান সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন বলেছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার কার্যক্রমে যে যোগসূত্র পাওয়া যাচ্ছে, তা যুদ্ধের শামিল এবং এজন্য যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে মূল্য দিতে বাধ্য করা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মস্কো মার্কিন ডেমোক্রেটিক পার্টির ইমেইল হ্যাক করেছে বলে অভিযোগ তুলে ওয়াশিংটন ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে।

জবাবে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক পরামর্শ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরG
রাশিয়ার দিকে থেকে একই ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও পরে প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার জবাব হিসেবে রাশিয়া কোনো মার্কিন কূটনীতিককে এখনি বহিষ্কার করবে না।
মি: পুতিন বলেছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আগামী মাসে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বভার গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন।
আসছে জানুয়ারির ২০ তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বিবিসি

মন্তব্যসমূহ