তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এরই মধ্যে জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। তিনি জানান, পুলিশের জঙ্গিবিরোধী এই তৎপরতা অব্যাহত থাকবে।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহে জেলা পুলিশের কয়েকটি স্থাপনা নির্মাণকাজের উদ্বোধন-পূর্ব সমাবেশে এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে বাহিনী-প্রধান শহীদুল হক বলেন, বিগত কয়েক বছর বাংলাদেশ পুলিশ প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবিলা করেছে। প্রত্যেকটা ক্রাইসিস জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করেছে।

‘সর্বশেষ রাজধানীর আশকোনায় জঙ্গিতৎপরতা সফলভাবে মোকাবিলা করেছে পুলিশ। অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যে পাঁয়তারা করা হচ্ছিল, নিরীহ লোকজনকে হত্যা করে, আমরা সেটা‌ও জনগণকে সঙ্গে নিয়েই সফলভাবে মোকাবিলা করেছি’, যোগ করেন পুলিশ-প্রধান।

এ সময় শহীদুল হক ময়মনসিংহের সার্বিক উন্নয়নের বিষয় নিয়েও কথা বলেন। তিনি বলেন, ময়মনসিংহ শহরটি একসময় ভালো ছিল। এখন অনেক অবকাঠামো তৈরি হয়েছে। কিন্তু শহরটি নোংরা-অপরিষ্কার। রাস্তাঘাট সরু হয়েছে, ফলে যানজট হচ্ছে।

আইজিপি আরো বলেন, দেশের অন্যান্য জেলা কিন্তু এগিয়ে গেছে। কিন্তু ময়মনসিংহের অবকাঠামো রাস্তাঘাটের আরো অবনতি হয়েছে। এ জন্য এখানকার মেয়রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ ও প্রশাসন তাদের সহযোগিতা করবে।

এর আগে শহীদুল হক ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি, পুনাকের কার্যালয় এবং পরে জেলা পুলিশের কার্যালয় ও অফিসার্স মেস-১ এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত অত্যাধুনিক কন্ট্রোল রুম ও মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশের কন্ট্রোল রুমে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপিত এবং মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এর ফলে দ্রুততম সময়ে অপরাধ ও অপরাধী শনাক্তকরণ এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি মিডিয়াকর্মীরা প্রয়োজনে এখানে বসেই তাঁদের পেশাগত কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

বিকেলে পুলিশ-প্রধান জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এনটিভি

মন্তব্যসমূহ