পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

৩৮০০ বছরের পুরোনো আলুর ক্ষেত!

চারদিকে বড় বড় পাথর। মাঝের জায়গাটুকু সমান। এখানে লাগানো হয়েছিল আলু। এখন নয় প্রায় তিন হাজার ৮০০ বছর আগে!

কানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকায় পাওয়া গেছে এমন আলুর ক্ষেত। বিশেষজ্ঞরা বলছেন, এটিই বিশ্বের সবচেয়ে প্রাচীন ফসলের ক্ষেত!

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দ্য জার্নাল সায়েন্স অ্যাডভান্সের ডিসেম্বর ইস্যুতে বিষয়টি বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, শিকারী মানুষের ফসল করার ব্যাপারটির ক্ষেত্রে এটাই ‘প্রথম উদাহরণ’।

কেবল আলুক্ষেতই নয় পাওয়া যায় বিভিন্ন কাঠের উপকরণও। যা তিন হাজার বছরেরও বেশি সময়ের আগের মানুষ এসব উপকরণ দিয়ে বাগান পরিচর্যা করত। পরিষ্কারভাবে বললে, তখন কৃষি উপকরণ ব্যবহারও শিখে যায় মানুষ। প্রতিবেদনে বলা হয় ওই এলাকায় কাৎজি গোত্রের মানুষ  বাস করত।

প্রত্নতত্ত্ববিদ তানজা হফম্যান ও সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কাজ করতে গিয়ে ওই আলুক্ষেতের সন্ধান পাওয়া যায়। প্রকল্পটি কাৎজি গোত্রের মানুষ নিয়ে কাজ করছিল। গবেষকরা আলুক্ষেতটি খুঁজে পান জলাশয়ের নিচে। শতকের পর শতকজুড়ে ওই জলাশয় টিকে আছে। জলাশয়ের পানি সরাতেই চোখে পড়েছে ওয়াপাতো টিউবার নামে এক ধরনের ফসলের অস্তিত্ব। যা দক্ষিণ এশীয় অঞ্চলে এক ধরনের আলু হিসেবেই চেনে। আলুক্ষেতের চারদিকে ছিল পাথরের দেয়াল। গবেষকরা জানান, এসব পাথর এখানে প্রাকৃতিকভাবে হয়নি, বরং আলু রক্ষার জন্য এসব পাথরের দেয়াল স্থাপন করে তারা। শুধু তাই নয়, ওই বাগান বা ক্ষেতে নিয়মমতো পানি প্রবেশ করানোর মতো ব্যবস্থাও তৈরি করে  তিন হাজার আটশো বছর আগের মানুষ!

জলাশয়ের পাশেই শুকনো এলাকা। গবেষকরা জানান, এসব এলাকায় মানুষ বাস করত। আলুক্ষেতের আশপাশে প্রায় ১৫০ ধরনের কাঠের যন্ত্রপাতির অংশ বিশেষ পাওয়া যায়। গবেষকদের দাবি, এগুলো কৃষি উপকরণ। এসব যন্ত্র  দিয়ে মাটি খুঁড়ে চারা রোপণ করত আদিম মানুষ। এনটিভি

মন্তব্যসমূহ