ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

কাশ্মিরে আবারও সেনা-‘জঙ্গি’ সংঘর্ষ

ভারত অধিকৃত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দিপোরা জেলার হাজিন এলাকার শাহগুঁড় গ্রামে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর দুই জওয়ান আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম আজতক জানিয়েছে, হামলাকারী দু’জন ওই এলাকায় লুকিয়ে রয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থলের আশেপাশের এলাকা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

গত ২৫ ডিসেম্বর বান্দিপোরায় সেনাবাহিনীর এনকাউন্টারে দুই সন্দেহভাজন জঙ্গি এবং এক জওয়ান নিহত হন। এর আগে গত ১৪ ডিসেম্বর সপুর শহরে সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতা আবু বকর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরে অন্তত ৬০ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

সূত্র: ইন্ডিয়া ডট কম।

মন্তব্যসমূহ