জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মিশরে গীর্জায় বিস্ফোরণে নিহত ২৫

মিশরের রাজধানী কায়রোতে কপ্টিক খ্রীষ্টানদের একটি গীর্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন লোক নিহত হয়েছেন।

মিশরের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওই টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেন, সেন্ট পিটার্স চার্চ নামের গীর্জাটিতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে, তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


টেলিভিশনে প্রচারিত ছবি এবং ভিডিওচিত্রে দেখা যায়, চার্চটির বাইরের দিকে বেশ ক্ষতি হয়েছে, জানালা ও ছাদের কিছু অংশ ভেঙে গেছে।

হামলায় আক্রান্ত গীর্জাটি সেন্ট মার্কস ক্যাথেড্রালের অংশ। এটি দেশটির অর্থডক্স খ্রীষ্টানদের মূল কেন্দ্র এবং তাদের প্রধান হচ্ছেন পোপ দ্বিতীয় টাওয়াড্রস।

গত শনিবার গিজা পিরামিডের দিকে যাবার পথে একটি পুলিশ চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে ৬ জন পুলিশ নিহত হয়। হাসম নামে একটি নতুন জঙ্গী গ্রুপ ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে নিয়োছে।

মন্তব্যসমূহ