হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মিয়ানমার সীমান্তে আরো ক্যাম্প হবে : বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমারের ১১০ কিলোমিটার সীমান্ত এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। অরক্ষিত সীমান্তের সুরক্ষায় বিজিবি নিরাপত্তা বাড়িয়েছে। নতুন আরো কয়েকটি ক্যাম্প নির্মাণ করা হবে।

বিজিবি মহাপরিচালক আরো বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবি সীমান্ত অঞ্চলে সবসময় সতর্কবস্থায় রয়েছে। কিন্তু সীমান্ত শতভাগ সিলগালা করা সম্ভব নয়। তবে ফাঁক-ফোকড় দিয়ে যারা (রোহিঙ্গা) এরই মধ্যে বাংলাদেশে ঢুকে পড়েছে, তাদেরও মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ৮৯তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবিপ্রধান। আজ বৃহস্পতিবার সকালে বাইতুল ইজ্জত বর্ডার গার্ড প্রশিক্ষণকেন্দ্রে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক।

এ সময় অন্যদের মধ্যে বর্ডার গার্ড প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, চট্টগ্রাম উত্তর-পশ্চিম রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা উচপ্রু চৌধুরীসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, নতুন ৮৯তম ব্যাচ রিক্রুটদের মধ্যে ৫০১ জন পুরুষ এবং ৯৩ জন নারী রয়েছে। এদের মধ্যে শ্রেষ্ঠ নবীন সৈনিক সিপাহী বদিয়ার আলম এবং শ্রেষ্ঠ নারী সৈনিক সিপাহী স্মৃতি আক্তার দুজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এনটিভি

মন্তব্যসমূহ