তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

‘শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির মূল ভিত্তি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তাঁর সরকার বদ্ধপরিকর।

আজ শনিবার সকালে গণভবনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার মান বাড়াতে সমালোচনা না করে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ২০১৭ সালের ১ জানুয়ারি সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার বই শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমরা সরকার গঠনের পর থেকে একটা জিনিস নির্দিষ্ট করেছি যে শিক্ষা, এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আর এই শিক্ষা সকলকেই গ্রহণ করতে হবে। বাংলাদেশকে আমরা নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এর উদ্দেশ্য আর কিছু না। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ব।’

‘কিন্তু সেই দারিদ্র্যমুক্তি ঘটবে যদি আমরা এ দেশের মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি। কারণ, শিক্ষাই হচ্ছে দারিদ্র্যমুক্তির মূল ভিত্তি, যেটা আমি মনে করি। কাজেই সেদিকে লক্ষ রেখে আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি এবং এই শিক্ষার জন্য আমরা বিভিন্ন কাজ করেছি।’ এনটিভি

মন্তব্যসমূহ