পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

গাফিলতিতে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, বরখাস্ত ৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ বিমানের করা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এসব তথ্য জানান।

তবে যে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে, তাদের পরিচয় জানাননি মন্ত্রী।


বিমানের তেল সঞ্চালন পাইপের নাট ঢিলা হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ক্রটি দেখা দিয়েছিল বলে জানান মন্ত্রী।

রাশেদ খান মেনন বলেন, ‘তিনটি ফ্যাক্টর বিবেচনায় আনা হয়েছে- যান্ত্রিক ত্রুটি কি না? পরিবেশগত ব্যাপার কি না (বেশি ঠাণ্ডা বা ঝড় কি না) এবং হিউম্যান ফ্যাক্টর ইনভলম্ব কি না? হিউম্যান ফেইলর ফ্যাক্টর প্রধান বলে তারা চিহ্নিত করেছেন।’

তিনি আরো বলেন, ‘হিউম্যান ফেইলর ফ্যাক্টরকে চিহ্নিত করার ভিত্তিতে পাঁচজন অথবা এক-দুজন বেশিও হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্টকে বলা হয়েছে। আশা করি আজ রাত বা কাল সকালের মধ্যে সে ব্যবস্থা তারা নেবেন।’

গত রবিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ সময় সোয়া দুইটায় তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আশখাবাদ থেকে বুদাপেস্টের পথে আবার যাত্রা করে।

এরপর বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ দুটি কমিটি করে। পরে বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। আরটিএনএন

মন্তব্যসমূহ