হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নেদারল্যান্ডসে আংশিক নিষিদ্ধ হচ্ছে বোরকা

স্কুল, হাসপাতাল বা জনপরিবহনের মত স্থানে নিকাব এবং বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার এক প্রস্তাব নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন-কক্ষ অনুমোদন করেছে।

 সরকারি কর্মকর্তারা বলছেন, যে সব জায়গায় পরিচয় দেওয়া আবশ্যক শুধু সেসব জায়গায় নিকাব বা বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হবে। তবে রাস্তাঘাটে বোরকা এখন নিষিদ্ধ হচ্ছেনা।

 আইন ভাঙলে সর্বোচ্চ ৪১০ ইউরো জরিমানা হতে পারে।

 তবে এই প্রস্তাবে সংসদের উচ্চ-কক্ষ সেনেটেরও অনুমোদন লাগবে।

 নেদারল্যান্ডসে খুব কম সংখ্যক মুসলিম মহিলা বোরকা পরেন।

 এক হিসাবে এই সংখ্যা বড়জোর পাঁচশ হবে। তবে কট্টর দক্ষিণপন্থি দল ফ্রিডম পার্টি অনেকদিন ধরে বোরকা নিষিদ্ধ করার দাবি করছে।

 এই দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং আগামী মার্চের নির্বাচনে দলটিকে নিয়ে দেশের মূলধারার দলগুলো উদ্বেগের মধ্যে রয়েছে।

 বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৫০ সদস্যের সংসদের ১৩২ জনই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এমনকি ক্ষমতাসীন উদারপন্থী দলগুলোর কোয়ালিশন দলগুলোও পক্ষে ভোট দেয়। ফ্রান্সে গত কয়েকবছর ধরে প্রকাশ্য জায়গায় নিকাব নিষিদ্ধ। বিবিসি

মন্তব্যসমূহ