আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

নোট বাতিল প্রত্যাহার করুন, না হলে ক্ষমতা ছাড়ুন, মমতা

নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে লখনউয়ের গোমতীনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ সভা। মমতাকে সমর্থন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। মোদীকে আক্রমণ মমতার, কী বললেন দেখব একনজরে
  • সেখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মোদীর এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন।
  • বিরোধীরা একজোট হয়ে লড়ছে
  • নোটবন্দি করলে ভোটবন্দি করুন
  • উত্তরপ্রদেশ-পঞ্জাব ভোটের আগে ইচ্ছে করে পদক্ষেপ
  • উত্তরপ্রদেশে বেনামে বহু জমি কেনা হয়েছে
  • এরা তুঘলকের থেকেও ভয়ঙ্কর, সব লুঠে নিয়েছে
  • দেওয়ার মতো নেওয়ার শক্তি আছে মানুষের
  • পরিকল্পনা না করে কেন নোট বাতিল করেছেন
  • আগে নিজের সম্পত্তির হিসেবে দিন
  • প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • বিদেশ থেকে টাকা আসেনি, মানুষের টাকা ছিনিয়ে নিয়েছেন
  • মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে
  • উত্পাদন বন্ধ কাজ হারাচ্ছেন সাধারণ শ্রমিকরা
  • ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুণ, দেখা যাক কার কত ক্ষমতা
  • ছুপা রুস্তম হয়ে দেশে লুঠ-তরাজ চালাচ্ছেন, মোতীকে তোপ
  • আচ্ছে দিনের নামে শুধু ভাষণ দিচ্ছেন
  • আর দেশের গরীব মানুষ কাঁদছেন
  • অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে
  • বিভিন্ন রকমের নোট ছাপাচ্ছে কেন্দ্র
  • নোটকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন মমতার
  • তুঘলক-হিটলারের চেয়ে খারাপ পরিস্থিতি
  • চাষ বন্ধ, বাজারে কেনা-বেচা বন্ধ
  • নতুন নোট নিয়েও বিভ্রান্ত মানুষ
  • বিধানসভা নির্বাচনের আগে ইচ্ছাকৃত পদক্ষেপ
  • বিজেপিকে একটি ভোটও দেবেন না
  • মোদী দেশকে বিক্রি করার প্রয়াস করেছেন
  • দেশবাসীর স্বার্থে একজোট হয়ে আন্দোলন চাই
  • প্রয়োজনে ফের দিল্লিতে আন্দোলন করব
  • আপনার জন্যে দেশের স্বাধীনতা খর্ব হচ্ছে
  • নোট বাতিল প্রত্যাহার করুন, না হলে ক্ষমতা ছাড়ুন
  • জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা। এবিপি

মন্তব্যসমূহ