ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

জম্মু-কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা, নিহত ৩

জম্মু-কাশ্মীরের নাগরোটায় সেনাছাউনিতে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। মঙ্গলবার সকালের এই হামলায় তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এখনও সেনা-জঙ্গি গুলির লড়াই জারি রয়েছে।
সংবাদ সংস্থার খবর, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। জম্মু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাগরোটায় জাতীয় সড়কের কাছে ভারতীয় সেনা ছাউনিতে গ্রেনেড হামলা চালায় তারা। ছাউনি সংলগ্ন এলাকায় এখনও দুই থেকে তিন জন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে সেনা সূত্রে খবর।
নাগরোটায় রয়েছে সেনাবাহিনীর ১৬ ব্যাটেলিয়নের সদর কার্যালয়। এখান থেকেই সেনা জওয়ানরা ভারত-পাক সীমান্তের উপর নজরদারি চালায়। মূলত গোটা জম্মু এলাকায় জঙ্গিদের সঙ্গে লড়াই চালানো হয় এখান থেকে।
জঙ্গি হামলার পর সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা জওয়ানরা। এলাকার সমস্ত স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখা হয়েছে। জাতীয় সড়কে যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্য দিকে, জম্মুর সাম্বা সেক্টরের রামগড়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। সোমবার আন্তর্জাতিক সীমানার কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বিএসএফ। ভারতীয় সেনা চ্যালেঞ্জ জানালে, গুলি চালায় সন্দেহভাজনরা। পাল্টা জবাব দেয় বিএসএফ। এর পরেই গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এখনও সেখানে গুলির লড়াই চলছে। আনন্দবাজার

মন্তব্যসমূহ