তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বেঁচে গেছেন শুধু ডিফেন্ডার এবং দুই গোলকিপার (ভিডিও)

 
কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাবের অধিকাংশ খেলোয়াড় এবং কর্মকর্তা মারা গেছেন।
ভাড়া করা বিমানে দক্ষিণ আমেরিকার একটি ক্লাব ফুটবল টুর্নামেন্ট খেলতে কলম্বিয়ার মেডেলিন শহরে যাচ্ছিল ব্রাজিলের অন্যতম প্রথম সারির ক্লাব শাপেকোয়েঞ্জা ।
পুলিশ বলছে বিমানটির যাত্রী ও ক্র সহ মোট ৮১ জনের মধ্যে পাঁচজন বেঁচে গেছে।
ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় অ্যালান রাচেল প্রাণে রক্ষা পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া বিভিন্ন খবরে বলা হচ্ছে, দলের দুই গোলকিপার এবং ফিজিও বেঁচে গেছেন।
বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়নি বলেই কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে তারা মেডেলিন যাচিছল। তাদের প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো ন্যাশনাল।
ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন জানিয়েছে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ব্রাজিলে শাপেকো শহরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই ফুটবল ক্লাবটি ২০১৪ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ইভান টোজো স্থানীয় এক টিভিতে বলেছেন, পুরো শাপেকো শহরে শোকের মাতম চলছে। "বহু মানুষ কান্নাকাটি করছে..তারা এটা কল্পনাও করতে পারেনি..শাপেকোয়েন্সে তাদের আনন্দ উল্লাসের প্রধান উৎস ছিল।"
মধ্যরাতের দিকে এই বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে পার্বত্য এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। বিবিসি
আরো খবর:

মন্তব্যসমূহ