হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা আগামী শুক্রবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ জীবন কামনায় বিশেষ প্রার্থনা সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামী শুক্রবার বাদ জুম্মা সারা বাংলাদেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোড়ায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোড়ায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।


মন্তব্যসমূহ