পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ব্রাজিলে প্লেন দুর্ঘটনায় নিহতদের ২০ জনই সাংবাদিক (ভিডিও)


ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোন্সের সদস্যসহ বিমান বিধ্বস্তের ঘটনায় যে ৭৬ নিহত হয়েছেন তাদের ২০ জনই সাংবাদিক।

কলম্বিয়ান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানটির ৮১ আরোহীর মধ্যে ২১জনই ছিলেন সাংবাদিক, যারা ক্লাবের ফুটবল ম্যাচটি কাভার করার জন্য যাচ্ছিলেন।

ওই বিমানের মাত্র ৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে একজন সাংবাদিক।


স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে কলম্বিয়ার মেডেলিনে বিমানটি বিধ্বস্ত হয়।


প্রাণে বেঁচে যাওয়া ওই সাংবাদিকের নাম রাফায়েল ভালমোরবিদা। সে ব্রাজিলের শহর ছাপিকো ভিত্তিক রেডিও স্টেশন ওয়েস্তি ক্যাপিটাল এ কর্মরত। এই রেডিও স্টেশনের আরও তিনজন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ওই বিমানটিতে প্রতিবেদক, ফটো-সাংবাদিক, ক্যামেরাম্যান, ধারাভাষ্যকারসহ সংবাদমাধ্যমে কাজ করা প্রায় সব ধরণের কলাকুশলীই ছিল।

ব্রাজিলের একটি বড় মিডিয়া কোম্পানি গ্লোবোতে কাজ করতেন দুর্ঘটনায় নিহত আরা ডি আরুওজু।


তার সহকর্মী পেড্রো বাসান বলছিলেন, ২০ বছর ধরে তার সঙ্গে কাজ করেছি। আরা ছিলো আমার কাছে ভাইয়ের চেয়েও বেশি। আমি ভাবতেই পারছি না তারা আর নেই। তার সঙ্গে আর ডিনার করতে পারবো না, বিতর্ক করতে পারবো না।

ব্রাজিলের সিবিএন রেডিও, ফক্স নিউজ নেটওয়ার্কসহ বিভিন্ন রেডিও, টিভি, পত্রিকার ২০ জন মিডিয়া পার্সন মারা গেছে দুর্ঘটনায়।

মন্তব্যসমূহ