পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এখন ঢাকায়, আলোচ্যসূচিতে সামরিক সহযোগিতা

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রীকার দু'দিনের সফরে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের সময় দুই দেশের মধ্যে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
কর্মকর্তারা আরও বলছেন, এই প্রথম দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হতে যাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দিল্লী সফরে যাওয়ার কথা রয়েছে। তার ঠিক আগে প্রথমবারের মত ভারতের কোনো প্রতিরক্ষমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
কমর্কর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিক একটি রুপরেখা সই হতে পারে। ঢাকা সফরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সে বিষয়েই আলোচনা করবেন।
তাঁরা জানিয়েছেন, রুপরেখায় সমরাস্ত্র সরবরাহ বাড়ানো, প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার পাশাপাশি সন্ত্রাস দমনের বিষয় থাকবে।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ১১-সদস্যের প্রতিনিধি দলে দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীর উপ-প্রধানরা রয়েছেন।
এই প্রতিনিধি দল বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া তারা সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।বিবিসি

মন্তব্যসমূহ