তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিধ্বস্ত বিমানের ৭৬ যাত্রী নিহত (ভিডিও)

ব্রাজিলের একটি ক্লাবের ফুটবল দলের সদস্যসহ ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে ৭৬ জনই নিহত হয়েছে। তবে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

কলম্বিয়ার রাজধানী মেডেলিনের পুলিশ কর্মকর্তা জোসে আসেভেডোর বরাতে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সাংবাদিক পাবলো মেডিনা উরাইব।

এর আগে স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে কলম্বিয়ার রাজধানী মেডেলিনে বিমান বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়া টুডে, রয়টার্স, দ্য গার্ডিয়ান ও বিবিসি।


বিমানটিতে খেলোয়াড়রাসহ ৮১ জন আরোহী ছিলেন।

স্থানীয় সংবাদ মাধ্যম মি ওরিয়েন্ট জানিয়েছে, মঙ্গলবার বিকাল পৌনে ৭টায় কোপা সুদামেরিকানা টুর্নামেন্টের ফাইনাল খেলার সময়সূচি নির্ধারিত ছিল।

এতে কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশনালের বিপক্ষে ব্রাজিলের শ্যাপেকোন্স ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল।

এ উপলক্ষে সোমবার রাতে বলিভিয়ার সান্তা ক্রুজ ডি লা সিয়েরা বিমানবন্দর থেকে আরজে-৮৫ ফ্লাইটে মোট ৮১ জন যাত্রী নিয়ে কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ জোসে মারিয়া করডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা করে বিমানটি।

কিন্তু উড্ডয়নরত অবস্থায় জ্বালানি ফুরিয়ে গেলে লা ইউনিয়ন শহরের কেরো গরডো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে ওরিয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবল এক ঘোষণায় কোপা সুদামেরিকানা টুর্নামেন্ট স্থগিত করার কথা জানিয়েছে।
 

মন্তব্যসমূহ