পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

সালমানকে 'দঙ্গল' দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন আমির ( ভিডিও)

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'দঙ্গল' এর ট্রেলার। ইদানীং 'দঙ্গল' এর গানগুলোও গুনগুন করছেন অনেকেই। ক্রিস্টমাসে ভাঙবে ধৈর্যের বাঁধ। মুক্তি পাবে 'দঙ্গল'। কিন্তু 'মিস্টার পারফেকশনিস্ট' এর কোথাও যেন ঘুম হচ্ছে না। বন্ধু সালমানকে 'দঙ্গল' দেখানোর জন্য ছটফট করছেন আমির খান। কেন না প্রিয়বন্ধু যে 'সুলতান' এ রেসলারেরই চরিত্রে অভিনয় করেছেন। আর 'সুলতান'-এ পাস মার্ক নয়, এক্কেবারে স্টার মার্ক পেয়ে দর্শকের মন জয় করেছিলেন সালমান খান।
দুই বন্ধু একে অপরের ছবি প্রচার করেই থাকেন। আর আমিরও সেই ব্যাপারে নিশ্চিত যে সালমানও 'দঙ্গল' এর প্রচার করবেন। সম্প্রতি মুম্বইতে একটি ইভেন্টে আমির জানালেন, 'আমার ছবি সালমান নিশ্চই প্রচার করবে। ওর ছবির জন্য প্রচার করতে আমিও বেজায় ভালবাসি। কিন্তু তার থেকেও বেশি আমি সালমানকে দঙ্গল দেখাতে চাই।' তবে কোনও টেলিভিশন শো'তে 'দঙ্গল' এর প্রচারে যাবেন না সে কথা সাফ জানিয়ে দিলেন আমির। জানিয়েছেন, 'দঙ্গল-এর প্রোমো এবং বিজ্ঞাপন টিভিতে দেখা গেলেও আমি নিজে কোনও টেলিভিশন শো-তে এর প্রচার করব না। '
চরিত্রকে পর্দায় হুবহু ফুটিয়ে তোলেন বলেই তিনি 'মিস্টার পারফেকশনিস্ট'। পারফেক্ট ভাবেই নিজেকে গড়ে তুলেছেন 'দঙ্গল'-এর চরিত্রে অভিনয় করতে। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই আঁচ পেয়েছিলেন 'দঙ্গল'-এ আমির খানের চরিত্র সম্পর্কে। সম্প্রতি মুম্বইতে একটি ইভেন্টে আমির খান থেকে মহাবীর সিংহ ফোগট হয়ে ওঠবার ভিডিও প্রকাশ করলেন আমির। ওজন বাড়িয়ে ৯৫ কিলো করেছিলেন। আবার তার পর পাঁচ মাস সময় নিয়েছিলেন ফ্যাট থেকে ফিট হয়ে উঠতে। সেই ভিডিও প্রকাশ অনুষ্ঠানেই আমির জানালেন সালমানকে 'দঙ্গল' দেখানোর ইচ্ছার কথা।

মন্তব্যসমূহ