ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

অভিনেত্রীর ব্যক্তিগত ছবি হ্যাকড

সাইবার ক্রাইমের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, যে কেউই সাইবার হ্যাকিং-এর শিকার হচ্ছেন। আর এবার সাইবার হ্যাকিং-এর শিকার হলেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।

তার ল্যাপটপ থেকে যাবতীয় তথ্য হ্যাক করে নিল হ্যাকাররা। তাই হংসিকা তড়িঘড়ি পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তার ল্যাপটপ বাজেয়াপ্ত করে এবং সমস্ত ডেটা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্রের খবর, ল্যাপটপে নাকি তার অনেক ব্যক্তিগত ছবি ছিল। তার জেরেই কি তড়িঘড়ি থানায় গেলেন হংসিকা? একথা সত্যি যে, এর আগেও বেশকিছু অভিনেত্রী সাইবার হ্যাকিং-এর শিকার হয়েছেন। আর এই জন্যই আজকের দিনে বহু অভিনেত্রীই প্রাইভেসি নিয়ে খুবই চিন্তিত।

দিনে দিনে যেভাবে সাইবার হ্যাকিং-এর সংখ্যা বাড়ছে, তাতে সবারই ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার দুশ্চিন্তা রয়েছে। -সংবাদমাধ্যম।

মন্তব্যসমূহ