হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ঢাকায় র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত

বাংলাদেশে ঢাকার রামপুরা এলাকায় পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
র‍্যাব বলেছে, নিহত দুইজন যুবক অপরাধীচক্রের সাথে জড়িত বলে তারা নিশ্চিত হয়েছে।
র‍্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে অপরাধীচক্রের একদল সদস্য রামপুরা এলাকা জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালাতে যায়।
তখন অপরাধীরা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি করে। এই গোলাগুলিতে অপরাধীচক্রের দু'জন আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে তারা মারা যায়।
র‍্যাবের ঐ কর্মকর্তা উল্লেখ করেছেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে দু'টি পিস্তল, পাঁচটি গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।বিবিসি

মন্তব্যসমূহ