ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

কারিনা-সাইফের ছেলের ভুয়ো ছবি ভাইরাল

গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন করিনা কপূর খান। সইফ-করিনার তরফে এক বিবৃতিতে জানানো হয়, তাঁরা ছেলের নাম রেখেছন তৈমুর আলি খান পটৌডী। এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন করিনা। হাতে অজস্র চ্যানেল। তাঁর কোলের কাছে শুয়ে একটি শিশু। পরম মমতায় শিশুর মাথায় চুমু খাচ্ছেন বেবো। ওয়েব দুনিয়ায় ভাইরাল এই ছবিটি করিনা-সইফের ছেলে তৈমুরের প্রথম ছবি বলে দাবি করা হয়। কিন্তু এর সত্যতা মেলেনি।
আজ বুধবার সকালে খান দম্পতির মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করিনার ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো। তৈমুরের কোনও ছবি এখনও মিডিয়াতে দেওয়া হয়নি।
আরো পড়ুন:  ছেলের নাম তৈমুরই কেন রাখলেন সাইফ-কারিনা?
তবে সেলেবদের জীবনে এমন ঘটনা নতুন নয়। বছর পাঁচেক আগে আরাধ্যা বচ্চনের জন্মের পরও ঐশ্বর্যা রাই বচ্চনের একটি ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তখন হাল ধরেছিলেন খোদ অমিতাভ বচ্চন। বিগ বি মিডিয়াকে জানিয়েছিলেন, যে ভাইরাল হওয়া সেই ছবিটি ছিল ভুয়ো।  আনন্দবাজার

মন্তব্যসমূহ