আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

নাটক জমিয়ে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

 


শেষ ওভারে ৫ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের। প্রথম ৩ বলেই দুই উইকেট তুলে নেয় জিম্বাবুয়ে। ব্র্যাড ইভান্সের করা চতুর্থ বলটা লেগেছিল শেখ মেহেদীর প্যাডে, মনে হচ্ছিল এলবিডব্লু। কিন্তু বল ডেলিভারির আগেই আম্পায়ার সংকেত দেন, ডেড বল! কারণ, ব্যাটারের সামনে দিয়ে নড়াচড়া করছিলেন জিম্বাবুয়ের এক ফিল্ডার।


পরের বলেই চার মারেন মেহেদী। ১৪৪ রানের লক্ষ্যে ৪ উইকেটে ম্যাচ যেতে বাংলাদেশ। এই জয়ে সিরিজটাও নিজেদের করে নিলো টাইগাররা। টি-টুয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জিতলো তামিম-হৃদয়রা।


এর আগে, বুলাওয়েতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওপেনার বেনেটের ৪৭ আর ডিওন মায়ার্সের ৭৩ এর কল্যাণে নির্ধারিত ওভার শেষে স্বাগতিকরা তোলে ৭ উইকেটে ১৪৩ রান। টাইগারদের হয়ে ২টি উইকেট শিকার করেন সাইফউদ্দিন।


তাড়া করতে নেমে ওপেনার তানজিদ তামিমের অপরাজিত ৬৬ রানের সুবাদে ম্যাচ জিততে বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। শেষের দিকে যখন একের পর এক উইকেট খোয়াচ্ছিল দল, তামিম এক প্রান্ত ধরে রাখায় নাটক জমিয়ে হলেও জয় পায় টাইগাররা। পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় উভয়ই করেন ২৪ রান।

মন্তব্যসমূহ