জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ সালেহি নিহত


ইয়েমেনের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল্লাহ সালেহকে হত্যা করা হয়েছে। হাউতি নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের রেডিও স্টেশনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে তার দলের পক্ষ থেকে তাকে হত্যার বিষয়ে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, সালেহ নিয়ন্ত্রিত দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নেতা এখনো বেঁচে রয়েছে এবং হাউতিয়ানদের বিরুদ্ধের সংঘর্ষে বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।
সালেহের কাছাকাছির একটি সোর্স বলেন, তার নিরাপত্তা বাহিনীর প্রধান হুসেন আল-হামিদিও নিহত হয়েছেন কিন্তু তারও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
এর আগে সানা-ভিত্তিক একজন সক্রিয় কর্মী বলেন, হাউতির বিদ্রোহীরা সালেহের বাহিনী থেকে দেশটির রাজধানী সানার সংখ্যাগরিষ্ঠতার নিয়ন্ত্রণ লাভ করেছে।
হোসেন আলবুখাতি বলেন, সালেহ’র বাড়ির চারপাশের এলাকা এখনো সম্পূর্ণ ঘিরে রয়েছে যোদ্ধারা এবং পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে হাউতি কর্তৃক তা অধিগ্রহণ করা হতে পারে ।
সূত্র:- আল-জাজিরা

মন্তব্যসমূহ