আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

সৌদি আরবসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি ইরানের

 




যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সহযোগিতার অভিযোগ এনে সৌদি আরবসহ পাঁচটি আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান।


টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে বলা হয়, সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোয়াইয়েইর কাছে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি অভিযোগ করেন, ওই দেশগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সহায়তা করে তাদের “আন্তর্জাতিক দায়বদ্ধতা” লঙ্ঘন করেছে।


আমির সাঈদ ইরাভানি দাবি করেন, এর ফলে যুদ্ধকালীন সময়ে ইরানের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোকে দায়ী করা উচিত এবং ক্ষতিপূরণ দিতে হবে।


ইরানের অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলায় হাজারো মানুষ নিহত ও আহত হন।


এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েল, ইরাক, জর্ডান এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলা চালায়। পরে গত সপ্তাহে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।


এদিকে, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি।

মন্তব্যসমূহ