সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

 সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারও প্রাণের বিনিময়ে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ। তিনি আরও বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে —‘ ধর্ম যার...

কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার দায়ে অভিযুক্ত বাবা আটক


চট্টগ্রামের হাটহাজারীতে দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার দায়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা না পেরুতেই মো. ওসমান গণিকে (৩০) আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথ। 

ওসমান গণি উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বার বাড়ির কামাল উদ্দিনের ছেলে। 

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ওসমান তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। রাতে বাচ্চা না ঘুমানোর বিষয় নিয়ে এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান তার স্ত্রীর কোল থেকে দুই মাসের শিশুকন্যা সাফরিনা জান্নাত মাহিকে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে।

এসময় শিশুটির মা সুমাইয়ার চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. এস. এম. মেজবাহ উল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার এসআই মো. হাবীবুর রহমান ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, ঘটনার পর ওসমান গণি আত্মগোপনে ছিল। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ওসমান গণির ভাই রুম্মানকেও আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্যসমূহ