পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাচ্ছে মেক্সিকো

 




প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। বুথফেরত জরিপ অনুযায়ী মোরোনো পার্টির ক্লডিয়া শিনবামের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।


প্রতিবেদনে বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ক্লডিয়া। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে।


লোপেজ ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরে এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।


গতকাল রবিবার শুরু হয়েছে ভোটগ্রহণ। অন্তত পাঁচটি বুথফেরত জরিপে দেখা যায়, জলবায়ু বিজ্ঞানী ও মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লডিয়ার ৫৬ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। তার মূল প্রতিদ্বন্দ্বি শোটিল গালভেজ পেতে পারেন ৩০ শতাংশ ভোট। দুজনই নারী হওয়ায় নিশ্চিতভাবেই বলা যায়, মেক্সিকোতে নারী প্রেসিডেন্টই আসছে।


প্রতিশ্রুতি দিয়ে লোপেজ ক্ষমতায় এসেছিলেন তার অনেকগুলোই পূরণ করতে না পারলেও তার দারিদ্র হ্রাসের প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই বর্তমান প্রেসিডেন্টর সমর্থন ক্লডিয়ার ভোটার সংখ্যা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ