জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু অবাধ-সুষ্ঠু নির্বাচন


একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, আমরা পরিষ্কার করে দিয়েছি, আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই এবং এটাই আমাদের নীতি। এটাই বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু।

ওয়াশিংটন সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের ২০২২ সালের সন্ত্রাসবিরোধী প্রতিবেদনে বলা হয়েছে, সরকার যুক্তরাষ্ট্রের সহায়তায় সক্রিয়ভাবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে, যার ফলে বাংলাদেশে সন্ত্রাসী ঘটনা কমে এসেছে। তবে সাধারণ নির্বাচনের সঙ্গে জড়িত রাজনৈতিক সহিংসতা জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থানের সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনার মতামত কি? আপনি কি এই মুহূর্তে সরকারকে সহায়তা করার জন্য কোনও পরিকল্পনা প্রস্তাব করতে পারেন?

মিলারকে দ্বিতীয়বার সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, আমরা গত কয়েকদিনের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে, তাছাড়া আমার আর কোনো মন্তব্য নেই।

মন্তব্যসমূহ