তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

 




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্রিটিশ রাজধানী লন্ডনে। শনিবার তীব্র শীত উপেক্ষা করে লাখো  বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী শনিবার সেন্ট্রাল লন্ডনের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানান।


খবরে বলা হয়েছে, মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।


সমাবেশ ও বিক্ষোভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান।


এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৭০০ লোক প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

মন্তব্যসমূহ