জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নির্বাচন দেখতে চান রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ বিদেশি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছেন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সাংবাদিকসহ ৮৭ জন বিদেশি।

সোমবার (২৭ নভেম্বর) পর্যন্ত নির্বাচন কমিশনে (ইসি) এসব আবেদন জমা পড়েছে।

ইসি সূত্র জানায়, নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসতে ইচ্ছুক আবেদনকারীদের মধ্যে আফ্রিকান ইলেকট্রোরালের ১১ জন রয়েছেন। এ ছাড়া কমনওয়েলথ থেকে পাঁচজন ও ইউরোপিয়ান ইউনিয়নের চারজন ভোট পর্যবেক্ষণে আসার আবেদন করেছেন। পাশাপাশি ভোট পর্যবেক্ষণে পাঁচ সদস্য বিশিষ্ট কারিগরি দল পাঠাতে চায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই)।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিদেশি সাংবাদিক, ব্যক্তি পর্যবেক্ষক ও সংস্থা নিবন্ধন করেছেন। রয়টার্সের সাংবাদিকসহ মোট ৮৭ পর্যবেক্ষক-সাংবাদিক ও চারটি সংস্থা নিবন্ধন করেছে। আশা করছি, সামনে আরও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন করবে। সেজন্য আমরা আবেদনের সময় বাড়িয়েছি।

এর আগে, নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছিল কমিশন। পরে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে আবেদন করা যাবে।

মন্তব্যসমূহ