তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

হামাসের অভিযানে ইসরায়েলের ২৪৭ সেনা নিহত

হামাসের হামলায় ইসরায়েলি সেনা সদস্য নিহতের সংখ্যা বেড়ে ২৪৭ জনে ঠেকেছে। গতদিন বৃহস্পতিবারে যা ছিল ২২২ জন। এছাড়া, ইসরায়েলে মোট প্রাণহানি ১৩শ’ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও প্রায় সাড়ে তিন হাজার। খবর আল জাজিরার।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের হামলায় নিহতদের পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে। এরপর বিভিন্ন শহরে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে।


ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ২৮ জন মুমূর্ষু রোগী। আর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিন শতাধিক ইসরায়েলি। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


এদিকে, হামাসের মূল টার্গেট হিসেবে রয়েছে সীমান্তবর্তী বেশ কয়েকটি শহর। হামাসের হামলা থেকে প্রাণহানি এড়াতে প্রতিনিয়তই সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে ইসরায়েলে।


উল্লেখ্য, ইসরায়েলের সেনাবাহিনী, নৌবাহিনী ও আধাসামরিক বাহিনীতে বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫০০ সক্রিয় সামরিক সেনা রয়েছে। এছাড়াও রিজার্ভে রয়েছে ৪ লাখ ৬৫ হাজার সেনা। বর্তমানে গাজা উপত্যকার কাছাকাছি ৩ লাখ ইসরায়েলি রির্জাভ সেনা মোতায়েন রয়েছে। এছাড়া লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথেও লড়ছে ইসরায়েলি বাহিনী।


মন্তব্যসমূহ