তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল

 




বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা তার বক্তব্য রাখার কথা রয়েছে। অবশ্য এরইমধ্যে কানায় কানায় পূর্ণ রংপুর জিলা স্কুল মাঠ।


দুপুর সোয়া একটার দিকে রংপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে, বেলা সোয়া ১২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিভাগীয় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন উত্তর জনপদের আওয়ামী লীগ নেতাকর্মীরা। নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। সমাবেশস্থলে তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে রংপুরের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।


সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে। মহাসমাবেশস্থলে প্রবেশে নগরীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে করা হয়েছে প্রধান আর্থওয়ে গেট। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। বাস, মাইক্রোবাস, কার, অটো মোটরসাইকেল ছাড়াও ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মানুষ যাতায়াতের জন্য।

মন্তব্যসমূহ