পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী দেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

 



জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে শান্তির নীড়ে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে শান্তির নীড়ে পরিণত করেছেন। সেখানে দেশের জনগণের সহযোগিতাও ছিল। একইভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব।

শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার বাড়ি বা আঙ্গিনার কোথাও পানি জমে আছে কি না, সে বিষয়টি খেয়াল করে তা সরিয়ে ফেলতে হবে। কেন না, এডিস মশা জন্ম নেয় পানিতে। যদি আমরা পানি জমতে না দিই, তাহলে ডেঙ্গু অনেকাংশেই নির্মূল হয়ে যাবে। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশন অভিযান অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা যার যার বাড়িতে, যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি। সেটুকু করলেই ডেঙ্গু থেকে মুক্তি পাব।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা এমপি, আব্দুল আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিব মোল্লা, অর্থ সম্পাদক নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

মন্তব্যসমূহ