পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ

 




বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর নয়াপল্টনেও অবস্থান নিয়েছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। 


পুলিশের পাশাপাশি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে র‍্যাবও টহল দিচ্ছে। দুপুরে নয়াপল্টন থেকে ছাত্রদলের এজিএস নিজামুদ্দিন হাওলাদারকে আটক করতে দেখা গেছে।


সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানের মতো নয়াপল্টনেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে এপিসি, জলকামান ও প্রিজন ভ্যান।


প্রসঙ্গত, নয়াপল্টনে শুক্রবার অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।

মন্তব্যসমূহ