হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, নিশ্চিত করলেন জেলেনস্কি

 




ইউক্রেনের শহর দিপ্রোতে শুক্রবার নিরাপত্তা বাহিনীর একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।খবর সিএনএনের।


টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেছেন, শুক্রবার সকালে একটি বহুতল ভবন ও নিরাপত্তা বাহিনীর একটি ভবনে শত্রুপক্ষ আঘাত হেনেছে।এটিকে তিনি রাশিয়ার ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে উল্লেখ করেন।


ইউক্রেনের নেতা বলেন, তিনি অভ্যন্তরীণ মন্ত্রণালয়, জরুরি সেবা বিভাগ এবং সামরিক বিভাগের আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।


এই হামলার জবাব দেওয়া হবে জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে শাস্তি দিতে আমরা প্রয়োজনীয় সবকিছু করব।আমাদের জনগণের ওপর চালানো প্রতিটি সন্ত্রাসী হামলার যথাযথ জবাব দেওয়া হবে।

মন্তব্যসমূহ