পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইউক্রেনে এস-৪০০ পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের

 




রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে কেনা এ অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আঙ্কারা। খবর ডেইলি সাবাহর।

 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভদুত কাভুসোগ্লু রোববার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কখা বলেন। তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক।


যুক্তরাষ্ট্রকে তুরস্ক সাফ জানিয়ে দিয়ে, এস-৪০০ কেনা হয়েছে তুরস্কের নিরাপত্তার জন্য অন্য কোনো দেশকে সহায়তার জন্য নয়।

 

রাশিয়া থেকে এস-৪০০ কেনায় তুরস্ককে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ দেয়নি যুক্তরাষ্ট্র।

মন্তব্যসমূহ