জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হিজাব খুলে ইনস্টাগ্রামে পোস্ট, ইরানি অভিনেত্রী গ্রেপ্তার

 




হিজাব ছাড়া জনসম্মুখে হাজির হওয়ার পরের দিনই গ্রেপ্তার হলেন ইরানের জনপ্রিয় অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, গতকাল রোববার হিজাব খুলে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট দিয়েছিলেন ৫২ বছর বয়সী অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি। ওই পোস্টে তিনি লেখেন, ‘হয়তো এটা আমার শেষ পোস্ট। আমার সঙ্গে এ মুহূর্ত থেকে যাই ঘটুক, জেনে রাখুন আমি সবসময় ইরানের জনগণের সঙ্গে থাকব।’


হেনগামেহ গাজিয়ানি ইরানের চলমান আন্দোলনে দমন-পীড়ন চালানোর সমালোচনা করতেন। তাকে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সপ্তাহ খানেক আগে অপর এক পোস্টে এই অভিনেত্রী ইরানের সরকারকে শিশু হত্যাকারী হিসেবে অভিযুক্ত হয়েছিলেন।


গত ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের নৈতিকতা পুলিশ। ইরানের পশ্চিমাঞ্চল থেকে তেহরানে ঘুরতে আসা মাহসাকে একটি মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি।


এরপর পুলিশ হেফাজতে থাকার সময়ে মাহসা অসুস্থ হয়ে পড়েন ও কোমায় চলে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবশ্য এর আগে থেকেই ইরানের সিনেমা ব্যক্তিত্বরা চাপের মধ্যে ছিলেন।


মানবাধিকার সংগঠনগুলোর মতে, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।


ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরই নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়। দেশটির ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি ‘অতিক্রম-অযোগ্য সীমারেখা’। বাধ্যতামূলক এই পোশাকবিধি মুসলিম নারীসহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য। এই পোশাকবিধি অনুযায়ী নারীদের জনসমক্ষে চুল সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হয় এবং লম্বা, ঢিলেঢালা পোশাক পরতে হয়।


হিজাব আইন আরও কঠোরভাবে প্রয়োগের জন্য চলতি বছরের ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি আদেশ জারি করেন। এর মাধ্যমে ‘সঠিক নিয়মে’ পোশাকবিধি অনুসরণ না করা নারীদের সরকারি সব অফিস, ব্যাংক এবং গণপরিবহনে নিষিদ্ধ করা হয়েছে।

মন্তব্যসমূহ