জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আসামে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৫৯



 বাংলাদেশের সীমান্তঘেঁষা আসাম রাজ্যে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫৯ জনে। বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।


গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন দুর্যোগ সংশ্লিষ্ট দুর্ঘটনায়। রাজ্য প্রশাসনের দাবি, এখনও ভোগান্তিতে ২৯ লাখ। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে শিলচর। টানা ১১ দিনের মতো পানিবন্দি শহরটির বাসিন্দারা। হেলিকপ্টারযোগে পাঠানো হচ্ছে সুপেয় পানি, শুকনো খাবার এবং ওষুধের মতো জরুরি ত্রাণ। এর মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আশ্রয়কেন্দ্রে আটকা প্রত্যেক পরিবারকে দেয়া হবে তিন হাজার ৮০০ রুপি। তাছাড়া দুর্যোগে ভুক্তভোগী রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীকেও এক হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা রয়েছে।


বৃহস্পতিবারই প্রতিবেশী রাজ্য মণিপুরে ভূমিধসে প্রাণ গেছে ৮ জনের; এখনো নিখোঁজ কমপক্ষে ৭০ বাসিন্দা। সেনাবাহিনী চালাচ্ছে পাবর্ত্য অঞ্চলটিতে উদ্ধার তৎপরতা।

মন্তব্যসমূহ