তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বৃদ্ধাকে হত্যায় ভেড়ার ৩ বছরের জেল

 




দক্ষিণ সুদানে বৃদ্ধাকে হত্যার দায়ে এক ভেড়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভেড়াটির বিরুদ্ধে ওই প্রবীণ নারীর ওপর হামলা এবং মাথা দিয়ে তার বুকে একাধিবার আঘাত করার অভিযোগ আনা হয়েছে।


বিমপারস ডটকম নামের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালতের রায়ে ভুক্তভোগী নারীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচটি গরু দিতে ভেড়ার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রুমবেক শহরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। শহরের একটি আদালতের রায়ে বলা হয়েছে, ভেড়ার হামলার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।


সুদানের লেকস স্টেটের আইন অনুযায়ী, যেকোনও পোষা প্রাণি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে মালিককে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়।

মন্তব্যসমূহ