পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক

 




কাকতালীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি হাসপাতালে। সেখানে একই বিভাগে কর্মরত ১১ জন নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন!


এ খবর ছড়িয়ে পড়লে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে চলছে রসিকতাও।


মিসৌরির লিবার্টি শহরের এক হাসপাতালের নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনেকোলগ বিভাগের এক চিকিৎসক ও ১০ নার্স একসঙ্গে গর্ভবতী হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম গুড মর্নিং আমেরিকা। 


অন্তঃসত্ত্বা এসব নার্স গর্ভপাত করতে মোটেই রাজি নন; তারা সন্তান জন্ম দিতে চান। তাদের মধ্যে অন্যতম অ্যালেক্স অ্যাটচেসন। তিনি ওই হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের এক সেবিকা।


‘গুড মর্নিং আমেরিকা’ নামের একটি শোয়ে দেওয়া সাক্ষাৎকারে অ্যালেক্স বলেন, একই সময়ে আমাদের শিশু জন্মদান হবে অবশ্যই একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এটি এমন একটি ঘটনা হতে যাচ্ছে, যা এসব নারীদের মধ্যে সারাজীবনের একটি বন্ধন তৈরি করবে।  তাছাড়া একে অপরের সমর্থন-সহযোগিতা করে একসাথে গর্ভাবস্থার মধ্য দিয়ে যাওয়াটাও দুর্দান্ত ব্যাপার। 


অ্যালেক্সের সহকর্মী ২৯ বছর বয়সি আরেক অন্তঃসত্ত্বা এসব নার্স অ্যালিসন হ্যারেল তার তৃতীয় সন্তানের প্রত্যাশা করছেন। 


তিনি বলেন, অ্যালেক্স এবং আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে, আমাদের (গর্ভধারণ) একই সময়ে নির্ধারিত হয়েছে।  এরপর থেকে আমরা একটি তালিকা তৈরি করতে শুরু করি এবং দেখি যে সময়ের সাথে সাথে তালিকায় অন্তঃসত্ত্বারা যোগ হতে থাকেন।


১১ জনের তালিকায় সর্বশেষ যুক্ত হন ২৬ বছর বয়সি নার্স ক্রিস্টিন বার্নস। তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।  তিনি বলেন, আমি সবশেষে সুখবরটি পাই।  আমি মনে করি অন্তঃসত্ত্বাদের গ্রুপে যোগ করা আমার জন্য বেশ উত্তেজনাপূর্ণ ব্যাপার।  


এদিকে একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যেসব রসিকতা চর্চিত হচ্ছে, সেগুলোকে অনেকেই আবার সত্যি বলে ধরে নিয়েছেন।


এ বিষয়ে অন্তঃসত্ত্বা নার্স হানা মিলার হানার ‘গুড মর্নিং আমেরিকা’কে হেসে বলেন, ‘অনেকে বলাবলি করছেন, হাসপাতালের পানিতে যত সমস্যা।  আর এই ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্সই বলাবলি করছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না। একজন নার্স তো আবার বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করে দিয়েছেন।’

মন্তব্যসমূহ