জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নিজের মৃত্যুর সংবাদ শুনে যা বললেন হানিফ সংকেত

 




দেশের জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও লেখক হানিফ সংকেত আর নেই! ‘সড়ক দুর্ঘটনায়’ তিনি নিহত হয়েছেন- এমন একটি সংবাদ দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর সংবাদে লাখো ভক্ত ও অনুরাগীরা শঙ্কিত, ব্যথিত এবং চিন্তাগ্রস্ত। যা নজরে এসেছে হানিফ সংকেতেরও।


এমন গুজব ছড়ানো ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বরেণ্য এই উপস্থাপক। তার ভাষ্য, ‘এসব নিয়ে বলার কোনো ভাষা নেই। এমন সংবাদ ছড়ানো খুবই দুঃখজনক। আমি ভালো আছি, সুস্থ আছি। বাসা থেকে অফিসে যাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘ক’দিন আগে টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। সেটিকে সত্য মনে করে অনেকেই আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে। সবাই উৎকণ্ঠা নিয়ে আমার ও আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। প্লিজ, এসব কথায় কান দেবেন না।’


হানিফ সংকেত জানান, এরই মধ্যে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য।

মন্তব্যসমূহ