জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পুতিনের প্রেমিকা ও সাবেক স্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

 




ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা ও সাবেক স্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।


বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কারণে ২০২৪ সাল পর্যন্ত পুতিনের স্ত্রী লুদমিলা ওচেরেতনায়া ও কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট এলিনা কাভায়েভা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না। একই সঙ্গে দেশটিতে তাদের সম্পদও জব্দ হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর রাশিয়ার হাজারের বেশি মানুষের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, পুতিনের ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করছে যুক্তরাজ্য। তিনি বলেন, ‘পুতিনের বিলাসবহুল জীবনযাপনে ছায়া হয়ে থাকা নেটওয়ার্ককে উন্মোচিত ও লক্ষ্যবস্তু করেছে’ যুক্তরাজ্য। ইউক্রেন জয়ী না হওয়া পর্যন্ত পুতিনের আগ্রাসনে সহায়তা ও প্ররোচনা দেওয়া সবার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ইউক্রেন থেকে সব রুশ সেনা চলে গেলেই এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।


যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুতিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লুদমিলা ওচেরেতনায়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে ব্যবসার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য সম্পদ অর্জন করেছেন, যার কোনো ব্যাখ্যা নেই। তিনি পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী। এ জন্য আর্থিক ও বস্তুগত সুবিধা পেয়ে থাকেন তিনি।


পুতিনের কথিত প্রেমিকা এলিনা কাভায়েভা সম্পর্কে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনি রাশিয়ার সাবেক একজন আইনপ্রণেতা (এমপি)। একই সঙ্গে তিনি রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান। ন্যাশনাল মিডিয়া গ্রুপ হলো রাশিয়ার সর্ববৃহৎ বেসরকারি মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান।

মন্তব্যসমূহ