হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আলজাজিরার সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইল

 




অবরুদ্ধ পশ্চিমতীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক নারী সাংবাদিকের মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।


নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে জেনিন শহরে ইসরাইলি সেনারা তাকে গুলি করে হত্যা করেছে। খবর আলজাজিরার।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরাইলি বাহিনীর চালানো অভিযানের প্রতিবেদন কভার করতে গেলে নারী ওই সাংবাদিককে ইসরাইলি সেনারা গুলি করে, এতে তিনি নিহত হন।


আলজাজিরার আরেক সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, কেন সংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করা হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।


এ সময় জেরুজালেমভিত্তিক কুদস পত্রিকার আলী সামওদি নামে আরেক ফিলিস্তিনি সাংবাদিকের পিঠে গুলি চালায় ইসরাইলি বাহিনী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ