আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

দেশে আরও সাড়ে ৯ হাজার করোনায় আক্রান্ত,মারা গেছেন ১২ জন

 


দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন, আর মারা গেছেন ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১৭৬ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৮৩০টি।


বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪০৭ জনের। আর মারা গিয়েছিল ১০ জন। ওইদিন শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ।


একদিনের ব্যবধানে মৃত্যু, শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।


প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


মন্তব্যসমূহ