হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

১০০ কোটি ডলার সহায়তা পাচ্ছে আফগানিস্তান

 




তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে ১০০ কোটি ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতাগোষ্ঠী। গতকাল সোমবার জেনেভায় একটি সম্মেলনে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে এ অর্থ সহায়তার ঘোষণা দেয় বিশ্ব সম্প্রদায়।


তালেবান কাবুলের ক্ষমতা দখলের আগে থেকেই আফগানিস্তানের এক কোটি ৮০ লাখ মানুষ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। আর তালেবানের হাতে শাসন ক্ষমতা যাওয়ার পর ত্রাণপ্রার্থী মানুষের সংখ্যা বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে।


সেইসঙ্গে জাতিসংঘ আশঙ্কা করছে, অর্থ ও খাদ্য ঘাটতির কারণে এ মাসের শেষ দিকে দেশটিতে খাদ্য সরবরাহ শেষ হয়ে যেতে পারে, যার ফলে দেশটির ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ অনাহারে পড়তে পারে।


এ অবস্থায় আফগানিস্তানে মানবিক সঙ্কট এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় ১০০ কোটি ডলার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে।


গতকাল সোমবার জেনেভায় আয়োজিত একটি সাহায্য সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে সময় তিনি আশা প্রকাশ করেন, এই অর্থ দিয়ে দেশটির বাস্তুচ্যুত মানুষদের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

মন্তব্যসমূহ