হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চীনে নতুন করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত

 




চীনে নতুন করে আরও ৪৯ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। যার মধ্যে ফুজায়ান প্রদেশের পুটিয়ান শহরেরই ১৫ জন।


চীনা প্রশাসন বলছে, স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে এসব ব্যক্তিরা। সংক্রমণ যেন ছড়িয়া না পড়ে এ জন্য গোটা শহরের বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে বার, রেস্টুরেন্ট এবং সিনেমা হল। চলাচলেও জারি করা হয়েছে বিধিনিষেধ। কেউ যদি পুটিয়ান শহর থেকে বাইরে যেতে চায় তাহলে তাকে দেখাতে হবে নেগেটিভ সার্টিফিকেট।


স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গেলো ৪ আগস্ট। সিঙ্গাপুর ফেরত এক শিক্ষার্থীর শরীরে মেলে করোনাভাইরাস।

মন্তব্যসমূহ