জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

তালেবানের সঙ্গে সম্পর্ক রাখবে যুক্তরাজ্য কিন্তু স্বীকৃতি দেবে না

 




যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‌্যাব বলেছেন যুক্তরাজ্য আফগানিস্তানে তালেবানের সঙ্গে যোগাযোগ করে চলবে। কিন্তু তারা এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না।

 

বৃহস্পতিবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

 

সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা জরুরি। কিন্তু যুক্তরাজ্য তালেবানকে নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে না। এ সময় তিনি বলেন, তালেবানের কথার মাধ্যমে নয়, কাজ দ্বারা মূল্যায়ন করা হবে।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছে তা পরীক্ষার জন্য তাদের সঙ্গে সম্পর্ক রাখা এবং সংলাপের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। 


আফগানিস্তানে অনেক নাগরিককে ফেলে রেখে এসেছে যুক্তরাজ্য,  এই ঘটনায় তিনি অনুতপ্ত কী না,  এমন প্রশ্নের জবাবে ডমিনিক র‌্যাব বলেন, আফগানিস্তান থেকে ১৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে আনা হয়েছে। যেসব ব্রিটিশ নাগরিক এবং আফগান কর্মী বের হতে পারেনি আমরা তাদের সরিয়ে আনতে দায়িত্ব অনুভব করি। 

মন্তব্যসমূহ