হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৬ হাজারের বেশি মৃত্যু

 




করোনায় বিশ্বজুড়ে গেলো ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ।


দিনে সর্বোচ্চ শনাক্ত এবং প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার কোভিড নাইনটিন ধরা পড়েছে ১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া মৃত্যু হয়েছে ৮শ’র বেশি।


যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। রাশিয়ায় এদিন মারা গেছেন ৭ শতাধিক মানুষ। ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানে সাড়ে ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন প্রায় চার শতাধিক মানুষ।


এছাড়া ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোতে মৃতের সংখ্যা ২ থেকে ৩শ’ এর মধ্যে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ লাখ ৫১ হাজার। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ কোটি ৬০ লাখের বেশি।

মন্তব্যসমূহ