জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

টিভিতে সংবাদ পাঠে ফিরলেন আফগান নারী

 




আফগানিস্তানের মূলধারার সংবাদভিত্তিক টেলিভিশন টোলোনিউজ-এর সংবাদ পাঠে ফিরেছেন নারী উপস্থাপক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়।


কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির টেলিভিশনগুলোতে নারীদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। দুদিন পর নারী উপস্থাপককে সংবাদ পাঠ করানোর সিদ্ধান্ত নেয় টোলোনিউজ।


রোববার কাবুল দখলের পর তালেবান দেশটির জাতীয় টেলিভিশনও দখলে নেয়। সেদিন থেকে জাতীয় টিভিতে তালেবানের সাদা পতাকার সামনে বসে একজন পুরুষ উপস্থাপককে সংবাদ পাঠ করতে দেখা যায়।


আজ মঙ্গলবার টোলোনিউজের প্রধান মিরাকা পোপালের টুইটে দেখা যায়, টোলোনিউজের একজন নারী সংবাদ পাঠক তালেবানের মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।


টোলোনিউজে মঙ্গলবার সকালে হিজাবপরিহিত নারীকর্মীর উপস্থিতিতে সংবাদকক্ষের ছবিও পোস্ট করেন মিরাকা পোপাল।

মন্তব্যসমূহ