পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

 



আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্য এলাকায় বিভিন্ন সংস্থায় বাংলাদেশের যাঁরা কর্মরত আছেন, আমার জানা মতে তাঁরা সবাই নিরাপদে ও ভালো আছেন।’ আজ সোমবার দুপুর ১২টার দিকে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।


এদিকে, কাবুলের কারাগার থেকে তিন বাংলাদেশির পালানোর খবর প্রকাশ হওয়া প্রসঙ্গে আবদুল মোমেন বলেন, ‘আফগানিস্তানে আমাদের দূতাবাস নেই। পাশের উজবেকিস্তান দূতাবাস থেকে আমরা এসব বিষয় পর্যবেক্ষণ করছি এবং সেখানকার পরিস্থিতির খবর নেওয়া হচ্ছে। সেই দূতাবাস জানিয়েছে, কাবুলের কারাগার থেকে তিন বাংলাদেশি পালিয়েছেন। ওই তিন জনের একজন উজবেকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এ কথা জানিয়েছেন এবং সাহায্য চেয়েছেন।’


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যখন মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা আসে, তখন থেকেই আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদিও আফগানিস্তানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক নেই, এরপরও সেখানকার পরিস্থিতি যখন নাজুক হয়ে আসছিল, তখন থেকেই সেখানে অবস্থান করা ব্র্যাকের ৪০০ থেকে ৫০০ কর্মীদের ব্যাপারে আমরা সংস্থাটিকে জানিয়েছি, যেন তারা সেসব কর্মীদের সহযোগিতা করেন। তারা তাদের কর্মীদের নিরাপত্তার মধ্যেই রেখেছে।’


এদিকে, বাংলাদেশে আফগানিস্তানের বেশ কিছু নাগরিককে আশ্রয় দেওয়ার প্রস্তাব এসেছে এবং এ ব্যাপারে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে কারা এই প্রস্তাব দিয়েছে—এমন প্রশ্নের জবাবে নাম উল্লেখ না করে আবদুল মোমেন বলেন, ‘একটি শক্তিধর দেশ দিয়েছে।’

মন্তব্যসমূহ